ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ধর্মীয় ও বিনোদন কেন্দ্র থেকে করোনা ছড়াচ্ছে : হু

অনলাইন ডেস্ক : মহামারি করোনাভাইরাস বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি দেশ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে নেওয়া কিছু কিছু দেশে আবার আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এই বাড়ার পেছনের কারণ হিসেবে সোমবার (২২ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধর্মীয় প্রতিষ্ঠান, নাইটক্লাব, বিনোদন কেন্দ্র ও প্রবাসীদের আগমণের বিষয়টি উল্লেখ করেছে। মূলত লকডাউন তোলার পর ধর্মীয় প্রতিষ্ঠান, রেস্টুরেন্টসহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। সেখানে মানুষের সমাগম বেড়েছে। তার মাধ্যমে আবার ছড়াতে শুরু করেছে করোনাভাইরাস। খবর মেট্রো, রয়টার্স ও আল জাজিরা।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মারিয়া ফন কেরখোভ বলেছেন, ‘বিশ্বের অনেক দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। অনেক দেশ সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। আক্রান্তের হার ছিল খুবই কম। কিন্তু করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া বিভিন্ন দেশে হঠাৎ করে আবার বাড়তে শুরু করেছে সংক্রমণ। এটার পেছনে আছে ধর্মীয় ও বিনোদন কেন্দ্রগুলো। লকডাউন শিথিল ও তুলে নেওয়ার পর মানুষজন ধর্মীয় প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, নাইটক্লাবে যেতে শুরু করেছে। তার মাধ্যমে আবার বাড়তে শুরু করেছে সংক্রমণ।’

উদাহরণ হিসেবে দক্ষিণ কোরিয়ার বিষয়টি উল্লেখ করে হু’র কর্মকর্তা মাইক রায়ান বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া জানিয়েছে তারা দ্বিতীয় দফায় আক্রান্ত হওয়ার মাঝামাঝি অবস্থানে আছে। কোরিয়ায় আক্রান্ত হওয়ার পেছনের কিছু ক্লাস্টার খুঁজে বের করা হয়েছে। সেগুলোর উৎপত্তিস্থল নাইটক্লাব, বিভিন্ন আশ্রয়কেন্দ্র, বিনোদন কেন্দ্র ও পার্ক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ধর্মীয় ও বিনোদন কেন্দ্র থেকে করোনা ছড়াচ্ছে : হু

আপডেট টাইম : ১২:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০