ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

৪ জুলাই থেকে স্বাভাবিক হচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৪ জুলাই থেকে যুক্তরাজ্যে করোনাভাইরাসের বিস্তার রোধে জারি করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘোষণা দিয়েছেন।

ওই দিন থেকে যুক্তরাজ্যে খুলছে সব পাব, রেস্তোরাঁ, সিনেমা ও হোটেল। এমনকি সামাজিক দূরত্ব মেনে চলার বিধিনিষেধও শিথিল হতে যাচ্ছে ওই সময় থেকে।

জনসন জানিয়েছেন, করোনার সংক্রমণ কমছে এবং কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা কম থাকায় তিনি অর্থনৈতিক কার্যক্রম শুরু করতে চান। এর মাধ্যমে ইংল্যান্ডের জনজীবন স্বাভাবিক পর্যায়ে ফিরে যাবে। এর আগে দুই মিটার সামাজিক দূরত্ব মেনে চলার যে বিধিনিষেধ ছিল সেটি কমিয়ে এক মিটার করা হয়েছে। এছাড়া মাস্ক ও সুরক্ষা চশমা ব্যবহারের ওপর বাধ্যকতা শিথিল করা হয়েছে।

পার্লামেন্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ আমরা বলতে পারি যে, আমাদের দীর্ঘ জাতীয় অবকাশ শেষ হতে যাচ্ছে।

তিনি জানান, সেলুন, খেলার মাঠ, জাদুঘর, গ্যালারি, থিম পার্ক, গ্রন্থাগার, সামাজিক ক্লাব, আউটডোর জিমনেশিয়াম ও কমিউনিটি সেন্টারগুলো খুলছে। তবে নৈশক্লাব,স্পা সেন্টার, ইনডোর হালকা খেলাধুলা, ওয়াটার পার্ক, ইনডোর জিমনেশিয়াম,সুইমিং পুল, নেইল বার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকছে।

জনসন বলেন, ‘আমরা এখন ইংল্যান্ডে লকডাউন আরো নিরাপত্তার সঙ্গে শিথিল করতে পারি। প্রত্যেকটি পর্যায়ে আমাদের সতর্ক নজরদারি থাকবে। প্রত্যেকটি পদক্ষেপ হবে শর্তযুক্ত ও পরিবর্তনযোগ্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংসদের অধিবেশন শুরু

৪ জুলাই থেকে স্বাভাবিক হচ্ছে যুক্তরাজ্য

আপডেট টাইম : ০৮:৩৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০