ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ব্রাজিলের প্রেসিডেন্টকে মাস্ক পরতে বিচারকের আদেশ

আন্তর্জাতিক ডেস্ক : খুব কম সময়ই মাস্ক পরতে দেখা গেছে জাইর বোলসোনারোকে। করোনাভাইরাসে ব্রাজিল বিপর্যস্ত হলেও একে ‘সাধারণ ফ্লু’ বলেছেন প্রেসিডেন্ট।

দলীয় সমর্থকদের ইভেন্টেও মাস্ক পরেননি তিনি। স্বাস্থ্যবিধি মেনে না চলায় কঠোর সমালোচনার শিকার হলেও তাতে কান দেননি। অবশেষে তাকে মাস্ক পরার আদেশ দিলেন ব্রাজিলিয়ান ফেডারেল বিচারক।

বোলসোনারোকে রাজধানী ব্রাসিলিয়ায় ঘরের বাইরে বের হলে মাস্ক পরার স্বাস্থ্যবিধি মেনে চলার আদেশ দিয়েছেন বিচারক রেনাতো কোয়েলহো বোরেয়ি। সম্প্রতি ব্রাজিলের কংগ্রেস ও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আন্দোলনকারীদের সঙ্গে মাস্ক ছাড়াই দেখা গিয়েছিল তাকে। বেকারি ও খাবারের দোকানেও ব্রাজিলের প্রেসিডেন্টকে মাস্ক পরতে দেখা যায়নি, এমনকি পাশে লোকজনের ভিড় থাকলেও।

রুল জারি করে বিচারক কোয়েলহো বলেছেন, বোলসোনারো ‘জনগণকে এমন একটি রোগের সংস্পর্শে নিয়ে এসেছেন, যা দেশে চাঞ্চল্য তৈরির কারণ।’

নতুন করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ব্রাজিলের ফেডারেল জেলায় ঘরের বাইরে প্রত্যেককে মাস্ক পরার বাধ্যতামূলক। তা অমান্যকারীদের ৩৯০ ডলার জরিমানা করা হয়।

শুধু বোলসোনারো নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেক্সিকোর আন্দ্রেস মানুয়েল লোপেজ ওবরাদোর ও আর্জেন্টিনার আলবার্তো ফার্নান্দেজকেও মাস্ক পরে দেখার ঘটনা বিরল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ব্রাজিলের প্রেসিডেন্টকে মাস্ক পরতে বিচারকের আদেশ

আপডেট টাইম : ০৬:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০