ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

কিরগিজস্তানের প্রেসিডেন্ট কোয়ারেন্টাইনে

অনলাইন ডেস্ক : গত মঙ্গলবার রাশিয়া সফরে গিয়েছিলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সোরোনবে জেনবেকোভ। সেখানে গিয়ে জানতে পারেন তার দুজন সফরসঙ্গী করোনায় আক্রান্ত। এরপর দেশে ফিরে বুধবার (২৪ জুন) তিনি কোয়ারেন্টাইনে চলে যান। খবর আনাদোলু এজেন্সির।

রাষ্ট্রপতির প্রেস অফিস থেকে পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিপক্ষে রাশিয়ার বিজয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাশিয়াতে গিয়েছিলেন জেনবেকোভ। কিন্তু সেখানে যাওয়ার পর জানতে পারেন তার সফরসঙ্গীর একজন বিদেশ বিষয়ক কর্মকর্তা ও একজন নিরাপত্তারক্ষী করোনায় আক্রান্ত।

সে কারণে রাশিয়ার বিজয় অনুষ্ঠানে অংশ না নিয়েই দেশে ফিরে আসেন। আসার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথাও বলেন। অনুষ্ঠানে অংশ নিতে না পারার কারণে দুঃখ প্রকাশ করেন।

বুধবার দেশে ফিরেই তিনি করোনা টেস্ট করান। চলে যান কোয়ারেন্টাইনে। যদিও এখনো ফল পাননি।

কিরগিজস্তানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭২৬ জন। মারা গেছে ৪২ জন। সেরে উঠেছে ২ হাজার ৮২ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কিরগিজস্তানের প্রেসিডেন্ট কোয়ারেন্টাইনে

আপডেট টাইম : ১১:০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০