ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ঢাকার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, কমবে তাপমাত্রা

নিউজ ডেস্ক: কয়েকদিনের প্রচণ্ড ভ্যাপসা গরমের পর আজ শুক্রবার ঢাকার কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রামের কিছু কিছু জায়গায় আজ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও ভারী বৃষ্টিরও শঙ্কা আছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকা এবং আকাশে অনেক মেঘ থাকার পরও বৃষ্টি না হওয়ার কারণে গত কয়েকদিন ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। শুক্রবার জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা কমে এসেছে। পাশাপাশি ঢাকার আশপাশের কিছু এলাকায় বৃষ্টি হওয়ায় আজ গরম কিছুটা কমেছে।

তিনি বলেন, ‘আজ ঢাকার কিছু কিছু এলাকায় এবং আাগামীকাল শনিবার আরও বেশকিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। টানা বৃষ্টি হলে গরমের এই তীব্রতাও কমে আসবে।’

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আজ শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮, ময়মনসিংহে ৩২.৫, চট্টগ্রামে ৩৩, সিলেটে ৩৩.৮, রাজশাহীতে ৩৪, রংপুরে ২৯.৭, খুলনায় ৩৫.৫ এবং বরিশালে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ঢাকার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, কমবে তাপমাত্রা

আপডেট টাইম : ০৫:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০