জ্যেষ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বিপ্লব বড়ুয়ার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
তিনি গণভবন কমপ্লেক্সের সরকারি বাসভবনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























