ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত

শীতে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে করোনা, আশঙ্কা বিজ্ঞানীদের

শীতকালে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

ব্রিটিশ গবেষকরা বলছেন, শীতে দ্বিতীয় দফার সংক্রমণে কেবল যুক্তরাজ্যেই এক লাখ ২০ হাজার মানুষ মারা যেতে পারে। তবে দ্রুততর সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এই মৃত্যুর সংখ্যা কমে আসবে বলে মনে করছেন তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৩৭ জন বিজ্ঞানী ও অ্যাকাডেমিশিয়ান মিলে এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ খারাপ পরিণতির কথা বিবেচনা করে তারা একটি মডেল দাঁড় করিয়েছেন। এতে বলা হচ্ছে, কেবল বিট্রেনের হাসপাতালেই ২৪ হাজার পাঁচশ থেকে দুই লাখ ৫১ হাজার মানুষ মারা যেতে পারে। আর ব্রিটেনে সর্বোচ্চ মৃত্যু হতে পারে ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এরইমধ্যে করোনার ভ্যাকসিনের চলে আসলে কিংবা কড়া পদক্ষেপ নিতে পারলে আক্রান্ত ও মৃতের সংখ্যা হ্রাস করা সম্ভব।

ব্রিটেনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স এই মডেলে জোর দিয়ে বলেছেন, শীতে করোনাভাইরাস মহামারি কিভাবে ছড়িয়ে যেতে পারে তা নিয়ে এখনো অনেক বেশি অনিশ্চয়তা রয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শীতল পরিবেশে ভাইরাস আরো দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে এবং আরো বেশি সংক্রমণ ঘটাতে পারে।

উল্লেখ্য, প্রথমবারের সংক্রমণে এখন পর্যন্ত ব্রিটেনে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ ৯০ হাজার ১৩৩ জন এবং মারা গেছে ৪৪ হাজার আটশ ৩০ জন।

সূত্র: বিবিসি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

শীতে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে করোনা, আশঙ্কা বিজ্ঞানীদের

আপডেট টাইম : ১২:১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০