ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

৮ পশুর হাট বসছে ঢাকা দক্ষিণে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ কমাতে কোরবানির পশুর হাটের সংখ‌্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগে একটি স্থায়ী হাটসহ ১৫ অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হলেও করোনার কারণে এখন ৮টি হাট বসানোর কথা ভাবা হচ্ছে। আগামী সোমবার (২০ জুলাই) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সভা করবে ডিএসসিসি।

ডিএসসিসি সূত্র জানায়, গত ১৫ জুলাই রাজধানীতে অস্থায়ী পশুর হাট কমানোর জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে অনলাইনে পশু কেনাবেচার পরামর্শ দেওয়া হয়েছে। এ চিঠির পরিপেক্ষিতে অস্থায়ী পশুর হাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি।

ইতোমধ্যে পাঁচটি অস্থায়ী পশুর হাট চূড়ান্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বাকি হাটগুলোর বিষয়ে তৃতীয় দফায় টেন্ডার আহ্বান করা হয়েছে। রোববার (১৯ জুলাই) দরপত্র খোলা হবে। আগামী ২০ জুলাই হাটের বিষয়ে সিদ্ধান্ত হবে।

ডিএসসিসির এক কর্মকর্তা বলেন, ‘এবছর ৮ থেকে ১০টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিচ্ছে ডিএসসিসি। হাটে একদিক দিয়ে প্রবেশ এবং অন্যদিক দিয়ে বের হওয়ার রাস্তা করে দেওয়া হবে। ক্রেতা ও বিক্রেতার মধ্যে তিন ফুট দূরত্ব বজায় রাখতে বৃত্ত করে দেওয়া হবে।
ক্রেতা-বিক্রেতাকে মাস্ক ও হাতমোজা পরে হাটে আসতে হবে।’

তিনি আরো বলেন, ‘রাজধানীতে অনলাইনে গরু বেচাকেনা শুরু হয়েছে। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তা মনিটরিং করা হবে।’

ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘একটি স্থায়ী হাট বাদে আরো ১৪টি হাট ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন হাট কমানোর সিদ্ধান্ত নিয়েছি। এবছর ঢাকায় কোনো অবৈধ হাট বসতে দেওয়া হবে না।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

৮ পশুর হাট বসছে ঢাকা দক্ষিণে

আপডেট টাইম : ০৯:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০