ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ৮৪ বছর বয়সী শাসক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, পিত্তথলির প্রদাহজনিত কারণে হাসপাতালে যেতে হয়েছে তাকে।

বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক ও ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম দেশটির বাদশাহর স্বাস্থ্য পরীক্ষা চলছে বলে জানায় বার্তা সংস্থাটি। এর বেশি তথ্য জানায়নি তারা।

পররাষ্ট্রমন্ত্রী ও যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, সালমানের অসুস্থতার খবর শোনার পর নির্ধারিত সৌদি সফর স্থগিত করেছেন ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাধিমি।

ইসলামের সবচেয়ে পবিত্র শহরের রক্ষক বাদশাহ সালমান। ২০১৫ সালের জানুয়ারিতে সৎ ভাই বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের স্থলাভিষিক্ত হওয়ার আগে আড়াই বছর উপ প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদের গভর্নরের দায়িত্ব পালন করেন।

রক্ষণশীল মুসলিম দেশটিতে নারী স্বাধীনতা দিয়ে প্রশংসিত হয়েছিলেন সালমান। তবে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশুগি হত্যাকাণ্ডের পর সমালোচিত হন তিনি। আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ’র দাবি, এই হত্যাকাণ্ড হয়েছে সৌদি সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৬:২১:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০