ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

২০২১ সালের আগে টিকার আশা করা উচিত নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের টিকা আবিষ্কারে কয়েকটি প্রতিষ্ঠান অনেকদূর এগিয়ে গেলেও ২০২১ সালের আগে টিকা পাওয়ার আশা করা উচিত নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কয়েকটি টিকার তৃতীয় ট্রায়াল সফল হলেও তা বাজারে আসতে সময় লাগবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান। খবর আল জাজিরার।

গতকাল বুধবার জেনেভায় সংবাদ সম্মেলনে রায়ান বলেন, ‘আমরা খুব ভাল কাজ করেছি। তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে কয়েকটি টিকার। সেই ট্রায়ালের রিপোর্টও ভালোর দিকে। তবে তিন পর্যায়ের ট্রায়াল শেষ করে প্রথম টিকা আসতে আরও কিছু সময় লাগবে। ২০২১ সালের আগে সেটা সম্ভব নয়।
তিনি বলেন, টিকা শুধু ধনীদের জন্য নয়। টিকা বিতরণ করা হবে সামঞ্জস্য রেখে এবং সংহতিপূর্ণভাবে। পিছিয়ে পড়া দেশগুলোতে টিকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

করোনা মোকাবিলায় বিশ্বে এখনও অবধি ১৪০ রকমের টিকা নিয়ে কাজ চলছে। তার মধ্যে ১৪টি টিকা পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে মানুষের শরীরে। এই দৌড়ে এগিয়ে রয়েছে ব্রিটেনের অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকা, যুক্তরাষ্ট্রের মোডার্না বায়োটেক, চীনের সিনোভ্যাক ফার্মাসিউটিক্যাল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

২০২১ সালের আগে টিকার আশা করা উচিত নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট টাইম : ০১:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০