ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

রাশিয়ান নৌবাহিনী পাবে হাইপারসনিক পরমাণু অস্ত্র: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নৌবাহিনীকে আরও শক্তিশালী করা হবে বলে জানালেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হাইপারসনিক পরমাণু অস্ত্র ও সাগরের তলদেশে কাজ করতে সক্ষম পরমাণু ড্রোন দেওয়া হবে তাদের, খবর কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার।

এখনও এসব অস্ত্র সরবরাহ করা হয়নি। জানা গেছে, সাবমেরিনে বহনযোগ্য পসিডন পরমাণু ড্রোন পাবে নৌবাহিনী এবং জাহাজের জন্য দেওয়া হবে জিরকন হাইপারসনিক ক্রুস মিসাইল।

শব্দের চেয়েও পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন এসব অস্ত্র রাশিয়ান নৌবাহিনীকে অন্য যে কোনও দেশের চেয়ে শক্তিশালী করে তুলবে বিশ্বাস পুতিনের। রোববার (২৬ জুলাই) সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়া পরিদর্শনে গিয়ে রাষ্ট্রপতি বলেছেন, তাদের নৌবাহিনীর সামর্থ্য বাড়ানো হচ্ছে এবং এই বছর ৪০টি নতুন যুদ্ধজাহাজ পাবে তারা।

তবে কখন তারা হাইপারসনিক অস্ত্র পাবে তা স্পষ্ট করেননি পুতিন। কিন্তু শিগগিরই তা সরবরাহ করা হবে জানান তিনি।

গত বছর ইউরোপে যুক্তরাষ্ট্র মধ্যমাত্রার পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করলে জাহাজ ও সাবমেরিনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করার হুমকি দিয়েছিল পুতিন, যা মার্কিন জলসীমায় আঘাত হানতে সক্ষম। অবশ্য আমেরিকা তা করেনি, কিন্তু দুশ্চিন্তা রয়েই গেছে রাশিয়ার রাষ্ট্রপ্রধানের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

রাশিয়ান নৌবাহিনী পাবে হাইপারসনিক পরমাণু অস্ত্র: পুতিন

আপডেট টাইম : ০৬:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০