ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জয়পুরহাটে করোনায় মোটর শ্রমিক নেতার মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে জয়পুরহাটে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একজন সাবেক নেতার মৃত্যু হয়েছে। তার নাম মাহবুব আলম মঞ্জু (৬৮)। বুধবার (২৯ জুলাই) সকাল ৬টায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ছিলেন জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তার বাড়ি জয়পুরহাট পৌরসভার হারাইল মহল্লায়।
সিভিল সার্জন ডা. সেলিম মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, ১৩ জুলাই করোনা উপসর্গ নিয়ে মাহবুব আলম মঞ্জু জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেদিন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ১৭ জুলাই ফলাফল পজিটিভ আসে। পরে তার অবস্থার অবনতি হলে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, মাহবুব আলম মঞ্জুসহ জয়পুরহাটে করোনায় চার ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটলো। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭০৮ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৩৩২ জনের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন

জয়পুরহাটে করোনায় মোটর শ্রমিক নেতার মৃত্যু

আপডেট টাইম : ১০:৫৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০