ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

হংকংয়ের প্রধান নির্বাহীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম এবং বর্তমান ও সাবেক পুলিশ প্রধানসহ ১০ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্বায়ত্ত্বশাসিত নগরীর রাজনৈতিক স্বাধীনতা খর্ব করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে শুক্রবার ওয়াশিংটন জানিয়েছে।

গত মাসে হংকংয়ে জন্য জাতীয় নিরাপত্তা আইন পাস করে বেইজিং। গণতন্ত্রপন্থিদের দাবি, এর মাধ্যমে নগরীর বাকস্বাধীনতা, স্বায়ত্ত্বশাসন কেড়ে নেবে চীন। এর পরিপ্রেক্ষিতে চীনকে শায়েস্তা করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার কবলে শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ল্যামসহ হংকংয়ের পুলিশ কমিশনার ক্রিস ট্যাং, তার পূর্বসূরী স্টিফেন লো, হংকংয়ের নিরাপত্তামন্ত্রী জন লি কা-চিউ এবং বিচারমন্ত্রী তেরেসা চেং রয়েছেন। নিষেধাজ্ঞার তালিকায় থাকা এসব ব্যক্তিদের সম্পদ যুক্তরাষ্ট্রে থাকলে তা জব্দ করা হবে এবং তাদের সঙ্গে কোনো মার্কিনি ব্যবসা বা লেনদেন করতে পারবেন না।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানচিন বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র হংকংয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছে এবং যারা তাদের স্বায়ত্ত্বশাসনকে খর্ব করেছে তাদের বিরুদ্ধে আমরা আমাদের নিষেধাজ্ঞা ও কর্তৃত্ব প্রয়োগ করব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

হংকংয়ের প্রধান নির্বাহীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ১১:৫০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০