ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

আলাউদ্দিন আলী ছিলেন সুরের আকাশের উজ্জ্বল তারা: টেলিযোগাযোগ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।

মন্ত্রী গতকাল রোববার এক শোকবার্তায় বলেন,আলাউদ্দিন আলী ছিলেন বাংলা চলচ্চিত্রের সুরের আকাশের উজ্জ্বল তারা। বাংলা চলচ্চিত্রে এ কালজয়ী সুরকারের অবদান চলচ্চিত্রপ্রেমী ও সংগীত বোদ্ধাগণ স্মরণে রাখবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আলাউদ্দিন আলীর দীর্ঘ সংগীত জীবনের কথা স্মরণ করে বলেন, একই সঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার আলাউদ্দিন আলীর সুরে গান করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বহু স্বনামধন্য শিল্পী নিজেদের সমৃদ্ধ করেছেন।

মন্ত্রী সংগীত জগতে তার অবদান তুলে ধরে বলেন, ১৯৭২ সালে দেশাত্মবোধক গান ‘ও আমার বাংলা মা’ গানের মাধ্যমে জীবনে প্রথম সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। পাঁচ দশকের সংগীত ক্যারিয়ারে নিজস্ব একটি সংগীতের ধারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন আলাউদ্দিন আলী। ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’ ‘ভালোবাসা যতো বড়ো জীবন তত বড় নয়’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’, ‘হয় যদি বদনাম হোক আরো’, ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’, ‘সুখে থাকো ও আমার নন্দিনী’- সহ কালজয়ী অসংখ্য গানে পেছনের কারিগর আলাউদ্দিন আলী। তার মৃত্যুতে সংগীত জগতের অপুরণীয় ক্ষতি হয়েছে।

মন্ত্রী প্রয়াত আলাউদ্দিন আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

আলাউদ্দিন আলী ছিলেন সুরের আকাশের উজ্জ্বল তারা: টেলিযোগাযোগ মন্ত্রী

আপডেট টাইম : ১২:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০