ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

সিনহা হত্যাকাণ্ডে আরো তিনজন গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি: সেনাবাহিনীর মেজর সিনহা (অব.) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে টেকনাফ থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা হলেন-মো. নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিচবুনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে কক্সবাজার আদালতে হাজির করা হয়। গ্রেপ্তারকৃতদের ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি সিনহা হত্যার ঘটনায় তাদের সম্পৃক্ততা আছে। তাই গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে সিনহার পরিবারের করা হত্যা মামলায় ওসি প্রদীপ, এসআই লিয়াকতসহ ৩ জনকে ৭ দিন করে রিমান্ডে এবং চার পুলিশকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত। গত ৩১ জুলাই টেকনাফে ভ্রমণচিত্রের কাজ শেষে ফেরার পথে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান (অব.)।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

সিনহা হত্যাকাণ্ডে আরো তিনজন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০