ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মালিতে প্রেসিডেন্টকে গ্রেপ্তারের ঘটনায় জাতিসংঘের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: মালিতে সেনা অভ্যুত্থান ও প্রেসিডেন্ট ‍বুবাকার কেইটা ও অন্য শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন (এইউ)। তাদের জরুরি ভিত্তিতে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তারা।

এক বিবৃতিতে এইউ কমিশনের চেয়ারম্যান মোসা ফাকি মাহামাত বলেছেন, ‘মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইটা, প্রধানমন্ত্রী (বুবু সিসি) ও মালিয়ান সরকারের অন্য কর্মকর্তাদের জোর করে গ্রেপ্তারের ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। তাদের দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান করছি।

অসাংবিধানিক যে কোনও ধরনের কর্মকান্ডের প্রচেষ্টার বিরোধিতা করে ফাকি বিদ্রোহীদের সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। পশ্চিম আফ্রিকান দেশের সংগঠন ইকোওয়াস, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে এই রাজনৈতিক সংকট সমাধানে এগিয়ে আসার অনুরোধ করেছেন এইউ কমিশনের প্রধান।

ফাকির বিবৃতির আগেই জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘ মুখপাত্র বলেছেন, মালিতে গুতেরেস দ্রুত ‘সাংবিধানিক আদেশ পুনরুদ্ধার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মালিতে প্রেসিডেন্টকে গ্রেপ্তারের ঘটনায় জাতিসংঘের তীব্র নিন্দা

আপডেট টাইম : ০১:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০