ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

টিকটকের প্রধান নির্বাহীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন মায়ার পদত্যাগ করেছেন, এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে কোম্পানিটি।

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে কোনও ধরনের আর্থিক লেনদেন করা যাবে না বলে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণার কয়েকদিনের মধ্যে সরে দাঁড়ালেন টিকটকের প্রধান নির্বাহী।

দায়িত্ব নেওয়ার তিন মাস পরই বিদায়ের ঘোষণা দিয়ে কোম্পানির সহকর্মীদের কাছে চিঠি লিখেছেন মায়ার, ‘বুকে ভারী যন্ত্রণা নিয়ে আপনাদের সবাইকে জানাতে চাই আমি কোম্পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ টিকটকের জেনারেল ম্যানেজার ভ্যানেসা পাপ্পাস অন্তর্বর্তীকালীন হিসেবে মায়ারের স্থলাভিষিক্ত হবেন।

ওয়াশিংটনের অভিযোগ- টিকটকের মাধ্যমে আমেরিকান ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের কাছে পাচার করা হচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তবে টিকটক ও এর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বাইটড্যান্স তাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এই শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপে যুক্তরাষ্ট্রের ৮ কোটি সক্রিয় ব্যবহারকারী আছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

টিকটকের প্রধান নির্বাহীর পদত্যাগ

আপডেট টাইম : ০১:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০