ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

দেশে করোনায় মৃত্যু আরও ৪৭ জনের, শনাক্ত ২২১১

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৭৪ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জনের।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন।
মারা যাওয়া ৪৭ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৫ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৪ জন, বাড়িতে ৩ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৯ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৭ জন, বরিশালে ১, সিলেটে ১ জন, রংপুরে ৪ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার ১৬ দশমিক শূন‌্য ৯ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ১৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৬ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ২১ থেকে ৩০ বছরের ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬০ বছরের ওপরে ২৬ জন রয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

দেশে করোনায় মৃত্যু আরও ৪৭ জনের, শনাক্ত ২২১১

আপডেট টাইম : ১০:১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০