ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মঙ্গলবার খুলছে উহানের সব স্কুল

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারির ‘গ্রাউন্ড জিরো’ ও সবচেয়ে ক্ষতিগ্রস্ত চীনা শহর উহানের সব স্কুল ও কিন্ডারগার্টেন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে খুলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় সরকারের বরাতে শুক্রবার (২৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ১৪ লাখ শিক্ষার্থীর জন্য শহরের ২ হাজার ৮৪২টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের দরজা খুলে দিচ্ছে। সোমবার (৩১ আগস্ট) থেকে খুলছে উহান বিশ্ববিদ্যালয়।

ঝুঁকির মাত্রা বেড়ে গেলে আবার অনলাইন শিক্ষা কার্যক্রমে ফেরার পরিকল্পনা করে রেখেছে শহরটি। মাস্ক পরে স্কুলে আসা যাওয়া করতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ এবং সম্ভব হলে গণপরিবহন এড়িয়ে চলতে বলেছে তারা।

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম মজুদে রাখতে বলা হয়েছে স্কুলগুলোকে। এছাড়া অযথা ভিড় করতে বারণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের অবস্থা জানিয়ে স্বাস্থ্য কর্তৃপক্ষকে প্রতিদিন রিপোর্ট করতে হবে।

বিদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের যারা তাদের স্কুল থেকে নোটিশ পাননি তাদের ফিরতে মানা করেছে কর্তৃপক্ষ।

গত ডিসেম্বরের শেষ দিকে এই কেন্দ্রীয় চীনা শহরে করোনা প্রথম শনাক্ত হয়। জানুয়ারি থেকে দুই মাসেরও বেশি সময় লকডাউন ছিল উহান। দেশের মোট মৃত্যুর ৮০ শতাংশই হয়েছে এই শহরে। লকডাউন তুলে নেওয়ার পর এপ্রিল থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে থাকে উহানবাসী। ১৮ মের পর থেকে সেখানে কোনও স্থানীয় সংক্রমণের ঘটনা ঘটেনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মঙ্গলবার খুলছে উহানের সব স্কুল

আপডেট টাইম : ০৬:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০