ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

চিলির উত্তরাঞ্চলীয় সৈকতে ৬.৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: চিলির উত্তরাঞ্চলীয় সৈকতের কাছে ৬.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় সংবাদমাধ্যম তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ছোটখাটো ভূমিধসের খবর পাওয়া গেছে।

বিএনও নিউজ বলছে, পূর্বসতর্কতার অংশ হিসেবে সৈকতের কাছে বাস করা লোকজনদের সরিয়ে নেওয়া হয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ৬.২ ও ৫.৫ মাত্রার দুটি পরাঘাতের খবর দিয়েছে জিএফজেড। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সুনামি হওয়ার কোনও আশঙ্কা নেই।

শুরুতে জিএফজেড এই ভূমিকম্পের তীব্রতা ৭ মাত্রার দেখিয়েছিল, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত চিলি ভূমিকম্প প্রবণ অঞ্চল। প্যাসিফিক বেসিনকে ঘিরে থাকা ফল্ট লাইনগুলোর ওপর এর অবস্থান।

জুনে চিলির খনিসমৃদ্ধ উত্তরাঞ্চলীয় মরুভূমিতে আঘাত হেনেছিল ভুমিকম্প। ক্ষয়ক্ষতি কম হলেও খনি কোম্পানিগুলোর কার্যক্রম বিঘ্নিত হয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

চিলির উত্তরাঞ্চলীয় সৈকতে ৬.৮ মাত্রার ভূমিকম্প

আপডেট টাইম : ০৫:৫৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০