ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

প্রধান কৌঁসুলির ওপর মার্কিন নিষেধাজ্ঞায় আইসিসির নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পৃথক দুটি বিভাগের প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের সম্ভাব্য তদন্ত ঠেকাতে এটাই ট্রাম্প প্রশাসনের নেয়া সবচেয়ে কঠোর পদক্ষেপ।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌসুলিঁ ফাতৌ বেনসৌদা এবং তার সহযোগী আইসিসির জুরাডিকশন, কমপ্লিমেন্টারি এবং কো-অপারেশন বিভাগের প্রধান ফাকিসো মোছোছোকোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর বৃহস্পতিবারের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি হুমকি দিয়ে বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞার আওয়তায় থাকা এসব কর্মকর্তাকে যদি কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সহযোগিতা করে তাহলে সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এ ছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির তদন্ত প্রচেষ্টার সঙ্গে যুক্ত আরও বেশ কিছু কর্মকর্তার ভিসা ইস্যুতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেও জানান মাইক পম্পেও।

যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞার পরপরই নেদারল্যান্ডসভিত্তিক অপরাধ আদালত আইসিসি ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র নিন্দা জানিয়েছে।

আইসিসি বিবৃতি দিয়ে এর নিন্দা জানিয়ে বলেছে, ‘আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠান ও এর বেসামরিক কর্মচারীদের লক্ষ্য করে এমন নিষেধাজ্ঞা অভূতপূর্ব এবং আদালত, আন্তর্জাতিক ফৌজদারি বিচারের জন্য রোম সংবিধিবদ্ধ ব্যবস্থা এবং আইনের শাসনের বিরুদ্ধে সাধারণভাবেই এটি মারাত্মক আক্রমণাত্মক একটি পদক্ষেপ।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

প্রধান কৌঁসুলির ওপর মার্কিন নিষেধাজ্ঞায় আইসিসির নিন্দা

আপডেট টাইম : ০৭:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০