ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

গ্রিসকে বেদনাদায়ক অভিজ্ঞতার হুমকি এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে তৈরি উত্তেজনার বিষয়ে এবার গ্রিসকে হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি জানিয়েছেন এ বিষয়ে হয় আলোচনায় বসুন, নতুবা বেদনাদায়ক অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকুন। খবর আল জাজিরা ও ইউরোনিউজের।

এরদোগান বলেছেন— হয় তারা রাজনীতি ও কূটনীতির ভাষা বুঝবে অথবা তাদেরকে বেদনাদায়ক অভিজ্ঞতার শিকার হতে হবে। তারা যে অনৈতিক ম্যাপ ও ডকুমেন্ট দেখাচ্ছে সেটা ছিড়ে ফেলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক শক্তি তুরস্কের রয়েছে। এটা তারা বুঝতে পারবে। তুরস্ক যেকোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত আছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী গ্রিসের বর্ডারে ট্যাঙ্ক মোতায়েন করছে তুরস্ক। চুম্বুরিয়েট পত্রিকার প্রতিবেদন অনুযায়ী সিরিয়া সীমান্ত থেকে সরিয়ে গ্রিস সীমান্তে ইতোমধ্যে ৪০টি ট্যাঙ্ক মোতায়েন করেছে ইউরোশিয়ান দেশটি। ওই পত্রিকা একটি ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হচ্ছে।

যদিও নাম প্রকাশ না করার শর্তে একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন যে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান প্রস্তুত রাখাটা তাদের নিয়মিত মহড়ার অংশ। এটার সঙ্গে ভূমধ্যসাগরে তৈরি উত্তেজনার কোনো সম্পর্ক নেই।

ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে বহুদিনের বিবাদ রয়েছে। সম্প্রতি তুরস্ক সাইপ্রাসের নিকটবর্তী নিজেদের অংশে তেল-গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। আর এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে গ্রিস। গ্রিসকে সমর্থন দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। তাতে করে গ্রিস ও তুরস্ক উভয় দেশই ভূমধ্যসাগরে তাদের যুদ্ধজাহাজ ও আকাশপথে বিমানের মহড়া বাড়িয়েছে। এ নিয়ে দুটি দেশের মধ্যে বেশ উত্তেজনাও বিরাজ করছে কিছুদিন ধরে।

বিষয়টির একটি সুরাহা করতে চাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। তুরস্কও চাচ্ছে আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসতে। এখন গ্রিস যদি আলোচনা না করতে চায় তাহলে তাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে রাখলেন তুর্কি প্রেসিডেন্ট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

গ্রিসকে বেদনাদায়ক অভিজ্ঞতার হুমকি এরদোগানের

আপডেট টাইম : ১০:৫৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০