ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় জাতিসংঘের ২ শতাধিক কর্মী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় জাতিসংঘের দুই শতাধিক কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্বের জাতিগুলোর সংগঠনটির এক কর্মকর্তার বরাত দিয়ে সোমবার (০৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা সিরিয়ায় জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী ইমরান রিজা জাতিসংঘের প্রধানদের এক চিঠিতে জানিয়েছেন, আন্তর্জাতিক সংস্থাটি কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চিঠিতে রিজা লিখেছেন, সিরিয়ায় জাতিসংঘ কর্মীদের মধ্যে দুই শতাধিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনজন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

একইসঙ্গে চিঠিতে সিরিয়ায় করোনা মহামারি পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি।

গত দুই মাস ধরে সিরিয়ায় কোভিড-১৯ রোগী সংখ্যা বাড়ছে। এরমধ্যেই দেশটিতে জাতিসংঘের এতো সংখ্যক কর্মী করোনা আক্রান্ত হওয়ার খবর এলো।

জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া সবশেষ তথ্যানুযায়ী, গৃহযুদ্ধ-সংঘাতে বিধ্বস্ত সিরিয়ায় গত ২৩ মার্চের পর ৩ হাজার একশ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একশ ৩৪ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় জাতিসংঘের ২ শতাধিক কর্মী করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ১২:২২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০