ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

টাঙ্গাইল ধর্ষণের পর শিশু হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে কচুক্ষেত থেকে শান্তা নামের ১০ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার চৌধুরী মালঞ্চ মিরপুর মধ্যপাড়া গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিহত শান্তার বাবা সাদেক আলী বলেন, ‘দুপুরের পর থেকে শান্তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যার দিকে বাড়ির অদূরে কচুক্ষেতে শান্তার মৃতদেহ পাওয়া যায়। শান্তাকে ধর্ষণের পর হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘নিহত শিশুর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। এই ঘটনায় দুজনকে প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

টাঙ্গাইল ধর্ষণের পর শিশু হত্যার অভিযোগ

আপডেট টাইম : ০৯:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০