ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

দেশে পর্যটন শিল্পের বিকাশ ঘটছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আর্থিক সামর্থ্য বৃদ্ধির কারণে বাংলাদেশে পর্যটন বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশন (বিটিইএ) আয়োজিত অ্যাসোসিয়েশনের উইমেন স্ট্যান্ডিং কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, পর্যটন শিল্প ও আর্থিক সামর্থ্য জড়িত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল। কোভিড-১৯ জনিত বৈশ্বিক মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সারাবিশ্বের জন্য ঈর্ষণীয়। ফলে বাংলাদেশের মানুষের আর্থিক সচ্ছলতা ও সামর্থ্য অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। এ কারণে দেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটছে এবং পর্যটকের সংখ্যাও দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, পর্যটন ও সংস্কৃতি অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় ৫০৩টি সংরক্ষিত প্রত্নস্থল বা পুরাকীর্তি রয়েছে। আমরা এসব স্থলে পর্যটন সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

মন্ত্রী বলেন, বাঙালির রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী সংস্কৃতি। পর্যটনের মাধ্যমে এ ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরতে হবে।

বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রুবিনা আক্তার মীরা এমপি ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর সিনিয়র সহ-সভাপতি শিবলুল আজম কোরেশী।

অনুষ্ঠানে পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত গুণীজনরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুফি মোস্তাফিজুর রহমান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. শাহনাজ হুসনে জাহান, বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান, রন্ধনশিল্পী মেহেরুন্নেসা এবং কবি, গীতিকার, সুরকার ও শিল্পী কাজী মোহিনী ইসলাম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

দেশে পর্যটন শিল্পের বিকাশ ঘটছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০