ঢাকা ১১:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার ডিক্লারেশন বাতিল!

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছেন জেলা প্রশাসক। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসন মো. জসিম উদ্দিন নিজেই।

তিনি জানান, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকাটি তাদের প্রিন্টার্স লাইনে উল্লেখিত ঠিকানায় পত্রিকাটি না ছাপিয়ে ঢাকা থেকে ছাপিয়ে আসছিলেন। এ অভিযোগে ঢাকার ডিএফপি থেকে একটি তদন্ত কমিটির পাঠানো তথ্যের পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়। সেই তদন্তের আলোকে জেলা প্রশাসনকে তথ্য মন্ত্রণালয় পত্রিকারটির ডিক্লারেশন বাতিল করার নির্দেশনা দেন। ওই নির্দেশনা অনুযায়ী দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকারটি ডিক্লারেশন বাতিল করা হয়েছে।

এ বিষয়ে দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আহমেদ জুয়েল বলেন, ‘পত্রিকাটি নারাণগঞ্জের স্থানীয় পত্রিকা। পত্রিকাটি ঢাকা থেকে ছাপানো হয় এটাই আমাদের দোষ। গত ১০ দিন আগে জেলা প্রশাসক আমাকে এ বিষয়ে কারণ দর্শনোর জন্য চিঠি দিয়েছিলেন। আমি গত ১৪ সেপ্টেম্বর তারিখে এর জবাবও দিয়েছি। আমি বলেছি, নারায়ণগঞ্জে কোনও ভালো মানের ছাপাখানা নেই। এছাড়াও নারায়ণগঞ্জে সকল স্থানীয় পত্রিকাও ঢাকা থেকে ছাপানো হয়। কিন্তু, শুধুমাত্র আমার পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়েছে। অন্যদের নোটিশও দেওয়া হয়নি।’

তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জের একজন নেতার পরোক্ষ মদতে জেলা প্রশাসন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করেছে। তবে ওই নেতার নাম উল্লেখ করেননি তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার ডিক্লারেশন বাতিল!

আপডেট টাইম : ১০:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০