ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ঘূর্ণিঝড় স্যালি উপকূলে আঘাত হেনেছে

আন্তর্জাতিক ডেস্ক: ক্যাটাগোরি-২ ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে উপকূলে আঘাত হেনেছে স্যালি। তবে তার তাণ্ডব চালিয়েছে আলবামা ও ফ্লোরিডা রাজ্যসহ কয়েকটি অংশে। গাছপালা উপড়ে ফেলেছে, ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে এবং অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। খবর সিএনএনের।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুটি রাজ্যে বন্যার সৃষ্টি হয়েছে। তাতেই মূলত ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। আলাবামা ও ফ্লোরিডার ১০ লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটে উপকূলে আঘাতে হানে ঘূর্ণিঝড় স্যালি। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। তবে দুপুর ১টার দিকে সেটার গতি কমে হয়েছে ৭০ কিলোমিটার। বিকেল ৫টার দিকে আরো কমে আসে গতি। তবে মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। কোথাও কোথাও ২৪ ইঞ্চির অধিক তলিয়ে গেছে। আবার কোথাও কোথায় ৩৫ ইঞ্চির মতো।

ডুবে যাওয়া রাস্তায় অনেককেই দেখা গেছে তাদের গাড়ী খুঁজতে।

দুটি রাজ্য থেকেই সাহায্যের জন্য ৯১১ নম্বরে প্রচুর কল আসছে। কিন্তু জরুরি উদ্ধারকর্মীরা সবার ডাকে সাড়া দিতে পারছে না। কারণ, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। পাশাপাশি নিরাপদও নয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ঘূর্ণিঝড় স্যালি উপকূলে আঘাত হেনেছে

আপডেট টাইম : ০১:০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০