ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

পাবনা-৪ আসনের উপনির্বাচনের ভোট চলছে

পাবনা প্রতিনিধি: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

উপনির্বাচনে মুক্তিযোদ্ধা ও ঈশ্বরদী উপজেলার তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস (নৌকা), বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) এবং জাতীয় পার্টির রেজাউল করিম (লাঙল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপনির্বাচনের কারণে দুটি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, পাবনা-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১১২। মোট ভোটার কেন্দ্রের সংখ্যা ১২৯। ২ হাজার ৩০১ পিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। নির্বাচনী এলাকায় র‌্যাব ও বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। সামাজিক দূরত্ব মেনে ভোটগ্রহণ চলছে।

নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে বিএনপির নতুন অভিযাত্রা শুরু হবে বলে মনে করেন দল মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। আর বরাবরের মতো আসনটি নিজেদের দখলে রাখতে এককাট্টা আওয়ামী লীগ। তাই নৌকার জয়ের ধারা অব্যাহত থাকবে বলেই মনে করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

পাবনা-৪ আসনের উপনির্বাচনের ভোট চলছে

আপডেট টাইম : ০৩:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০