ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

নড়াইলের কালিয়ায় বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে আরিফ খন্দকার (৪০) নামে এক বালুর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিফ জামরিলডাঙ্গা গ্রামের নুরুল খন্দকারের ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, আরিফকে শনিবার রাতে গ্রামের প্রতিপক্ষরা ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জামরিলডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় বাবুল মোল্যার বাড়ির কাছে সড়কের পাশে ফেলে রেখে যায়। আরিফের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহত আরিফের ভাই পিরোলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বর (সদস্য) ইরুপ খন্দকার জানান, তার ভাই আরিফ বালির ব্যবসা করতেন। ব্যবসার পাশাপশি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পূর্বশত্রুতার জের ধরে তার ভাইকে গ্রামের প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে।

নিহতের স্ত্রী কুলসুম বেগম জানান, তার স্বামী রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে জানতে পারেন তার স্বামীকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে গেছে সন্ত্রাসীরা।

কালিয়া সার্কেলের এএসপি রিপন চন্দ্র শিকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আরও বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হাতে আরিফ খুন হতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নড়াইলের কালিয়ায় বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১০:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০