ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

চার নদীবন্দরে কাকলী প্রধানের আলোকচিত্র প্রদর্শনী ‘নদী নেবে!’

নিজস্ব প্রতিবেদক: দেশের চারটি নদীবন্দরে চলছে ‘নদী নেবে!’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। এতে স্থান পেয়েছে আলোকচিত্রী কাকলী প্রধানের তোলা ১০০টি ছবি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা নদীবন্দরে (সদরঘাট লঞ্চ টার্মিনাল) প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। বিশেষ অতিথি ছিলেন স্থপতি ইকবাল হাবিব, বিআইডব্লিউটিএর পরিকল্পনা ও পরিচালন সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশ্ব নদী দিবস-২০২০ উপলক্ষে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে শিশু সংগঠন ‘ইকরিমিকরি’। প্রদর্শনীতে সহযোগিতা করছে বিআইডব্লিউটিএ।

আয়োজক সংস্থা ইকরিমিকরি জানিয়েছে, ঢাকা নদীবন্দরের পাশাপাশি নারায়ণগঞ্জ, বরিশাল ও চাঁদপুর নদীবন্দরে একযোগে প্রদর্শন করা হচ্ছে ১০০ নদীর আলোকচিত্র। এতে বাংলাদেশের নদ-নদীর বিপন্নতা তুলে ধরা হয়েছে।

আলোকচিত্রী কাকলী প্রধান ‘ইকরিমিকরি’র অন্যতম উদ্যোক্তা। সাধারণ মানুষের কাছে নদীর বিপন্নতা এবং শিশুদের কাছে নদীর রূপ ও প্রকৃতি তুলে ধরার জন্য অনেকদিন ধরে কাজ করছেন কাকলী প্রধান ও ইকরিমিকরি।

ঢাকা/সাওন/রফিক

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

চার নদীবন্দরে কাকলী প্রধানের আলোকচিত্র প্রদর্শনী ‘নদী নেবে!’

আপডেট টাইম : ১১:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০