ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন

আল্লামা সিদ্দিকী ডেনমার্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক: ডেনমার্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে আল্লামা সিদ্দিকীকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি ২০১৫ সালের এপ্রিল থেকে তুরস্কে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে তিনি বুলগেরিয়া, আজারবাইজান ও আর্মেনিয়ায়ও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

আল্লামা সিদ্দিকী দশম বিসিএস (পররাষ্ট্র মন্ত্রণালয়) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি লন্ডন, ইসলামাবাদ, কলকাতা ও টোকিওতে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে বিএসএস ও এমএসএস ডিগ্রি লাভ করেন। পরে তিনি জাপানে ভাষার ওপর প্রশিক্ষণ কোর্স করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম

আল্লামা সিদ্দিকী ডেনমার্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

আপডেট টাইম : ১২:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০