ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধবিরতি কার্যকর

অনলাইন ডেস্ক: নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে চলমান সংকটময় পরিস্থিতি উত্তরণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে দীর্ঘ ১০ ঘণ্টার বৈঠক শেষে এ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় দেশ দুটি।

শনিবার (১০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি দেশটির স্থানীয় সময় শনিবার দুপুর ২টা থেকে কার্যকর হবে বলে জানা গেছে। যুদ্ধবিরতি চলাকালে বন্দি বিনিময় ও মরদেহ উদ্ধারের কাজ চলবে। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা দেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে আজারবাইজান ও আর্মেনিয়ার নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় তিনি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুই দেশের নেতাকে সীমিত পরিসরে অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান।

উল্লেখ‌্য, বিতর্কিত নাগরনো-কারাবাখ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয় লড়াই। এ সংঘাতে এখন পর্যন্ত কয়েকশ মানুষ নিহত হয়েছেন। গৃহহীন মানুষের সংখ্যা ছাড়িয়েছে হাজার। গত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম সাম্প্রতিক সংঘাতের জন্য পরস্পরকে দায়ী করে আর্মেনিয়া ও আজারবাইজান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধবিরতি কার্যকর

আপডেট টাইম : ১০:৪৬:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০