ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

চীন-রাশিয়ার সঙ্গে সমরাস্ত্র চুক্তি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর রাশিয়া ও চীনের সঙ্গে সমরাস্ত্র চুক্তি করেছে ইরান। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আমির হাতামি।

হাতামি বলেন, ইরানের বিমান বাহিনীর সম্প্রসারণ ও উন্নয়নের ব্যাপারে মস্কোর সঙ্গে তেহরানের গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে তার দেশের অস্ত্র রপ্তানি ও অন্য দেশের কাছ থেকে অস্ত্র আমদানি করার উপযুক্ত সুযোগ সৃষ্টি হয়েছে।

একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে সমরাস্ত্র প্রতিযোগিতা শুরু করার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, এ অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা শুরু হলে গোটা মধ্যপ্রাচ্য বারুদের স্তূপে পরিণত হবে। জেনারেল হাতামি বলেন, তার দেশ পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও সামরিক ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে।

সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী তার দেশের উপর দিয়ে আর্মেনিয়ায় রুশ অস্ত্র বহন করার গুজব জোরালোভাবে নাকচ করে দেন। তিনি বলেন, এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ হিসেবে তুরস্ক কূটনৈতিক উপায়ে নাগর্নো কারাবাখ সংকট সমাধানের চেষ্টা চালাবে বলে তেহরান আশা করে।

আরেক প্রশ্নের উত্তরে জেনারেল হাতামি বলেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না; কেউ যেন তেহরানের কাছ থেকে এমন কিছু আশা না করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

চীন-রাশিয়ার সঙ্গে সমরাস্ত্র চুক্তি ইরানের

আপডেট টাইম : ১২:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০