ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

ন্যাপের অভিনন্দন মোদির নতুন সরকারকে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ’র বিপুল জয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বে গঠিত ভারতের নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ। শনিবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া আশা প্রকাশ করে বলেন, নতুন সরকারের নেতৃত্বে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং তিস্তাসহ অমীমাংসিত দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গৃহিত হবে।
অভিনন্দন বার্তায় নেতৃদ্বয় দ্বিতীয়বারের মতো নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে এবং তার মন্ত্রী পরিষদের প্রভাবশালী সদস্য বিজেপি সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামান, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তারা বলেন, ছিটমহল সমস্যার গ্রহণযোগ্য সমাধান, সমুদ্র বিজয়ের মতো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যুগুলোর মীমাংসা হয়েছে নরেন্দ্র মোদির প্রথম শাসনামলে। আমাদের দুই দেশের মধ্যে আরও কিছু অভিন্ন সমস্যা রয়েছে। তিস্তা চুক্তির আজও কোনো সুরাহা হয়নি। নরেন্দ্র মোদির এবারের ক্ষমতায় তিস্তাসহ বাংলাদেশ-ভারতের অভিন্ন সমস্যাগুলো মীমাংসা হবে বলে আমরা প্রত্যাশা করি।

নরেন্দ্র মোদির নতুন সরকার বাংলাদেশের সঙ্গে ভারতের পুরনো সম্পর্ক আরও মজবুত হবে উল্লেখ করে তারা বলেন, তিস্তা চুক্তিসহ অভিন্ন সব চুক্তি সম্পন্ন হবে। নরেন্দ্র মোদি ও তার মন্ত্রী পরিষদ এসব বিষয়ে আন্তরিক হবেন এবং দ্রুত তিস্তা চুক্তির সমাধান করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

ন্যাপের অভিনন্দন মোদির নতুন সরকারকে

আপডেট টাইম : ০৩:৫৭:১২ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯