ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বাহরাইনে ইসরায়েল বিরোধী বিক্ষোভ

অনলাইন ডেস্ক: বাহরাইনের রাজধানী মানামায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ব্যানার নিয়ে এসব বিক্ষোভে যোগ দেন দেশটির নাগরিকরা। এ সময় তারা ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্থাপনের বিরুদ্ধে আওয়াজ তোলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের নিন্দা জানানো হয়। কারও হাতে ছিল মুখোশ পরা মুক্তিকামী এক সশস্ত্র ফিলিস্তিনির ছবি।

ইসরায়েলের জন্মলগ্ন থেকেই বেশিরভাগ আরব রাষ্ট্র এটিকে একটি দখলদার শক্তি হিসেবে বিবেচনা করে আসছে। ফলে স্বভাবতই এতোদিন ধরে ইসরায়েলকে বয়কট করে আসছিল তারা। তবে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি বলয়ের দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের নাটকীয় উন্নতির খবর এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। তবে এই সম্পর্কোন্নয়নের ঘটনা ঘটেছে শুধু সরকারি পর্যায়ে। সাধারণ আরবদের অবস্থান এখনও ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে।

এমন বাস্তবতায় এমনকি সোশ্যাল মিডিয়াতেও ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধাচরণের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বাহরাইনের কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ চুক্তির বিরোধীতা করলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে ‌‘আইনি ব্যবস্থা’ নেওয়া হবে। তবে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই শুক্রবার জুমার নামাজের পর রাজপথে নেমে পড়ে মানুষ।

বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণ রাষ্ট্রদ্রোহিতা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে আত্মসমর্পণকে আমরা প্রত্যাখ্যান করছি, ইসরায়েল এক ক্যান্সার; এর মূলোৎপাটন করতে হবে; আমরা সেটাই করবো।

ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণ লজ্জাজনক; এটি বিশ্বাসঘাতকতা, আমরা কখনও আত্মসমর্পণ করবো না ইত্যাদি স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে আন্দোলনকারীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বাহরাইনে ইসরায়েল বিরোধী বিক্ষোভ

আপডেট টাইম : ০১:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০