ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নাটোরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, মা-মেয়ে নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোধরা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের আরও তিন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন–জোছনা (৬০) এবং তার মেয়ে রোজিনা (৩৫)। তাদের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার নড়াইখালী। জোছনার স্বামীর নাম আব্দুল হান্নান।

ওসি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সোমবার দুপুরের কিছু আগে গলার অপারেশনের জন্য জোছনা স্বামী ও মেয়েকে সঙ্গে নিয়ে পাবনা থেকে নাটোরগামী একটি বাসে ওঠেন। তারা শহরের হরিশপুর এলাকায় মিশন হাসপাতালে যাচ্ছিলেন। পথে গোধরা এলাকায় অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে তাদের বহনকারী বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। ঘটনাস্থলেই জোছনার মৃত্যু এবং তার মেয়েসহ চারজন আহত হন৷ আহতদের বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার রোজিনাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, আহত তিনজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নাটোরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, মা-মেয়ে নিহত

আপডেট টাইম : ১০:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০