ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ১৪ বছর বয়সি এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একরাম মোল্লা (৫৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এ ঘটনায় একরাম মোল্লাকে আটক করে ভেড়ামারা থানা পুলিশ। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ৬৬ নম্বর বিট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তার একরাম মোল্লা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা। তিনি প্রতিবন্ধী ওই কিশোরীর ফুপা।

এসআই জাহাঙ্গীর আলম জানান, প্রতিবন্ধী ওই কিশোরী এবং তার পরিবার কিছুদিন পূর্বে পদ্মার পানি বৃদ্ধির কারণে নিজ বাড়ি ছেড়ে তার আপন ফুপা একরাম মোল্লার বাড়িতে এসে অবস্থান নেন। এর মধ্যে গত ১০ অক্টোবর প্রতিবন্ধী ঐ কিশোরীর আপন ফুপা একরাম মোল্লা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন কিশোরীর মা।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেন ওই কিশোরীর মা।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল জানান, ওই কিশোরীর মায়ের দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে একরাম মোল্লাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। সেই সঙ্গে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:৪০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০