ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর রাজনৈতিক অস্থিরতার মধ্যে পার করেছে মালয়েশিয়া। এরই মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মালয়েশিয়ার রাজা দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
দেশজুড়ে আবারও কঠোর লকডাউন শুরুর ঠিক একদিন আগে এ সিদ্ধান্তের ঘোষণা এলো।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) দ্য গার্ডিয়ান থেকে এ তথ্য জানা যায়।

এদিকে, সমালোচকরা বলছেন, এ সিদ্ধান্তের মাধ্যমে মালয়েশিয়ার অস্থিতিশীল সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাইছে।

প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের অনুরোধে রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ ১ আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এলে জরুরি অবস্থা দ্রুত শিথিল করা হবে বলেও জানানো হয়।

জরুরি অবস্থা জারির কারণে মুহিউদ্দিন ও তার মন্ত্রিসভার ক্ষমতার ব্যাপ্তি বাড়বে। এসময় সংসদ স্থগিত থাকায় অনুমোদন ছাড়াই নতুন আইন প্রবর্তন করতে পারবে সরকার। এমনকি নির্বাচনও স্থগিত থাকবে।

মঙ্গলবার সকালে এ ঘোষণা দেওয়ার পর রাজধানী কুয়ালালামপুর এবং পাঁচ রাজ্যজুড়ে নতুন বিধিনিষেধ জারির প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, বুধবার (১৩ জানুয়ারি) থেকে কঠোর লকডাউন থাকায় সামাজিক কার্যক্রম এবং দু’সপ্তাহের জন্য আন্তঃরাজ্য ভ্রমণ নিষেধ। এসময় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

আপডেট টাইম : ০৫:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১