ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

চীনা ভ্যাকসিন মাত্র ৫০ শতাংশ কার্যকর হচ্ছে ব্রাজিলে

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি ভ্যাকসিন ব্রাজিলে পরিচালিত ট্রায়ালে করোনাভাইরাসের বিরুদ্ধে মাত্র ৫০.৪ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। গত সপ্তাহে প্রকাশিত তথ্যের চেয়েও নতুন এই তথ্যে কার্যকারিতা উল্লেখযোগ্য পরিমাণ কম দেখা যাচ্ছে। সরকারি অনুমোদনের জন্য ৫০ শতাংশ কার্যকারিতা দরকার হয় যা এই ভ্যাকসিন কোনোরকমে অর্জন করেছে। খবর বিবিসির।

নতুন এই ফলাফল ব্রাজিলের জন্য বেশ হতাশার খবরই বয়ে আনল। দেশটিতে চীনের ভ্যাকসিনটি ছাড়া আর মাত্র একটি ভ্যাকসিন সরকারের অনুমোদনের তালিকায় রয়েছে। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে ব্রাজিলে।
বেইজিং ভিত্তিক সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিনটির নাম করোনাভ্যাক। বড় ধরণের পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি ছাড়াই ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভ্যাকসিনটি শরীরের ভাইরাল কণাগুলোকে হত্যা করে থাকে। ইন্দোনেশিয়া, তুরস্ক, সিঙ্গাপুরসহ বেশ কিছু দেশ সিনোভ্যাকের ভ্যাকসিন অর্ডার দিয়েছে।

ব্রাজিলে করোনাভাইরাসের ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে জীবপ্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বুটান্টান ইন্সটিটিউট। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি জানায়, সিনোভ্যাকের ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৭৮ শতাংশ ‘মৃদু থেকে অতি’ কার্যকর। তবে মঙ্গলবার তারা জানায়, চিকিৎসা সহায়তা নিতে হয়নি এমন ‘অনেক কম আক্রান্ত’ একটি গ্রুপের তারা তথ্য গত সপ্তাহের হিসাবে সংযোজন করেনি। ওই তথ্য সংযোজনের পর কার্যকারিতার হার দাঁড়িয়েছে ৫০.৪ শতাংশ।

তবে বুটান্টান দাবি করছে, মৃদু সংক্রমণের ক্ষেত্রে ভ্যাকসিনটি ৭৮ শতাংশ এবং মধ্যম থেকে অতি সংক্রমণের ক্ষেত্রে এটি শতভাগ কার্যকর। বিশ্বের বিভিন্ন দেশে সিনোভ্যাকের ভ্যাকসিন বিভিন্ন মাত্রায় কার্যকারিতা দেখিয়েছে। তুরস্কে ভ্যাকসিনটি ৯১.২৫ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে, ইন্দোনেশিয়ায় দেখিয়েছে ৬৫.৩ শতাংশ।

ব্রাজিলে সিনোভ্যাকের কার্যকারিতা নিয়ে দেশটির একাধিক বিজ্ঞানী ক্ষোভ প্রকাশ করেছেন। অনুজীববিজ্ঞানী নাটালিয়া পাস্তারনাক বলেন, ‘বিশ্বের সেরা ভ্যাকসিন নয়, আদর্শ ভ্যাকসিন নয়, আমাদের শুধু একটি ভালো ভ্যাকসিন আছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

চীনা ভ্যাকসিন মাত্র ৫০ শতাংশ কার্যকর হচ্ছে ব্রাজিলে

আপডেট টাইম : ০৩:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১