ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

জার্মানি থেকে রাশিয়ায় ফিরেই গ্রেপ্তার হলেন নাভানলি

আন্তর্জাতিক ডেস্ক : গ্রেফতার হওয়ার ঝুঁকি নিয়েই রোববার (১৭ জানুয়ারি) জার্মানি থেকে রাশিয়ায় ফিরেন বিরোধি নেতা আলেক্সি নাভানলি। তার শঙ্কাই সত্যি হয়েছে। রাশিয়ায় ফিরেই বিমানবন্দরে তিনি গ্রেপ্তার হয়েছেন। খবর বিবিসি’র।

৪৪ বছর বয়সী নাভালনিকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে নিয়ে যেতে দেখা গেছে। জার্মানি থেকে তার বিমান অবতরণ করার কথা ছিল নুকোভ বিমানবন্দরে। সেখানে তার সমর্থকরাও হাজির হয়েছিলেন স্বাগত জানাতে। কিন্তু রাশিয়া সরকার বিমানটিকে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে অবতরণ করায়। সেখান থেকেই নাভালনিকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
গ্রেফতারের আগে নাভালনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি জানি আমি সঠিক পথেই রয়েছি। আমি কোনো কিছুকেই ভয় পাই না। আমার বিরুদ্ধে করা সকল মামলা উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া।’

মস্কোর বিমানবন্দরে তার যে সমর্থকরা হাজির হয়েছিলেন তাদের মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। সম্ভাব্য দাঙ্গার শঙ্কায় বিমানবন্দরে লোহার বেরিকেডও নেওয়া হয়।

উল্লেখ্য, গেল বছরের আগস্টে সাইবেরিয়ার টমসক শহর থেকে মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। প্রথমে তাকে সাইবেরিয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসার জন্য জার্মানিতে যান। তদন্তকারীরা জানায়, পুতিনের এই সমালোচককে হত্যার জন্য সোভিয়েত আমলে তৈরি নোভোচিক নার্ভ এজেন্ট নামক বিষ প্রয়োগ করা হয়েছিল।
জার্মানিতে দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ্য হয়ে গত বুধবার নাভালনি তার দেশে ফেরার ঘোষণা দেন। এর পরপরই মস্কোর কারা কর্তৃপক্ষ জানায়, দেশে ফেরামাত্র পুতিন সমালোচককে গ্রেফতারের জন্য তারা সবকিছু করবে। কারণ জালিয়াতির মামলায় ২০১৪ সালের স্থগিত দণ্ডের শর্ত লঙ্ঘন করেছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

জার্মানি থেকে রাশিয়ায় ফিরেই গ্রেপ্তার হলেন নাভানলি

আপডেট টাইম : ০৭:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১