ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়! বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি গাজীপুরের তৈরি পোশাক কারখানাগুলো বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে এনে দিয়েছে অভূতপূর্ব সফলতা বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দু’টি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়

সাংবাদিকের ওপর হামলা ইফতারে দাওয়াত না দেয়ায়

জেলা প্রতিনিধি,সিটিজেন নিউজ: পিরোজপুরের কাউখালীতে এক রাজনৈতিক ব্যক্তিকে ইফতারে দাওয়াত না দেয়ায় তার অনুসারীরা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বসির আহম্মেদের ওপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। আহত সাংবাদিককে রিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শনিবার কাউখালী উপজেলা প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নাকে দাওয়াত না করায় তার অনুসারীরা ক্ষিপ্ত হন। ইফতার শেষে বাসায় ফেরার পথে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদের ওপর ৮-১০ জন লোক অতর্কিত হামলা করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

হামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ’) ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি

সাংবাদিকের ওপর হামলা ইফতারে দাওয়াত না দেয়ায়

আপডেট টাইম : ০৮:৫৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯