ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

অবশেষে রক্ষা পেলেন ইমরান খান

অভিশংসনের হাত থেকে রক্ষা পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (৬ মার্চ) দেশটির পার্লামেন্টের আস্থা ভোটে প্রয়োজনের চেয়ে মাত্র ৬ ভোট বেশি পেয়ে জয়ী হন ইমরান খান। 

দেশজুড়ে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ এবং বিরোধীদের প্রতিবাদের মধ্যেই শনিবার পাকিস্তানের সংসদে আস্থা ভোটের মুখোমুখি হন ইমরান খান।

সম্প্রতি উচ্চকক্ষ সিনেটের ভোটে হেরে যান পাকিস্তান সরকারের অর্থমন্ত্রী আব্দুল হাফিজ শেখ। ওই আসনে জয় পান ইউসুফ রাজা গিলানি। এই পরাজয় শাসকদলকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়। ইমরান সরকারের পতনে মরিয়া হয়ে বিরোধী শিবির।

এরই ধারাবাহিকতায় নিজের ও দলের শক্তি প্রতিষ্ঠিত করতেই নিম্নকক্ষে ইমরান সরকারের এই আস্থা ভোটের আয়োজন। ৩৪২ সদস্যের নিম্নকক্ষে এদিন হেরে যান বিরোধীরা। ক্ষমতায় টিকে থাকতে ১৭২ ভোটের প্রয়োজন হলেও ইমান খানের পক্ষে ভোট দেন ১৭৮ জন সংসদ সদস্য। তবে পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনসহ ১১টি দল জোট বেঁধে আস্থা ভোট বয়কট করে।

দুর্নীতিবিরোধী আন্দোলনের মাধ্যমে ২০১৮ সালের নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়ে ক্ষমতায় আসে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআই। ক্ষমতা গ্রহণের পর থেকেই দুর্নীতিবিরোধী নানা পদক্ষেপ নেন সাবেক ক্রিকেটার ইমরান খান। যদিও তার বিরুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসার অভিযোগ করে থাকে পাকিস্তানের বিরোধী দলগুলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

অবশেষে রক্ষা পেলেন ইমরান খান

আপডেট টাইম : ১২:২৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১