ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ফ্রান্সে ফের লকডাউন

বিশ্বে আবার বাড়ছে করোনা আতঙ্ক। দ্বিতীয় ঢেউয়ের থাবা কাটিয়ে এবার তৃতীয় ঢেউ শুরু হয়েছে বিভিন্ন দেশে। ফলাফল হিসেবে ফের লকডাউনে যেতে বাধ্য হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস ও তার আশেপাশের এলাকা।

প্যারিসে শুক্রবার (১৯ মার্চ) মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লকডাউন। দেশটির প্রধানমন্ত্রী জেন ক্যাসটেক্স এক বিবৃতির মাধ্যমে লকডাউনের এই ঘোষণা দিয়েছেন। রাজধানী প্যারিসসহ মোট ১৬টি এলাকায় এই লকডাউন কার্যকর করা হবে। আর লকডাউনের ফাঁদে পড়তে যাচ্ছেন এসব এলাকার প্রায় ২ কোটি ১০ লাখ বাসিন্দা।

ফ্রান্সের প্রধানমন্ত্রী বিবৃতি আশ্বস্ত করে বলেছেন, এবারের লক-ডাউন আগের মতো কঠোর হবেনা। কারফিউ শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে। চলবে সকাল ৬টা পর্যন্ত।

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪১ লাখ ৮১ হাজার ৬০৭ জন এবং এ রোগে এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৯১ হাজার ৯৮১ জন। দেশটির স্বাস্থ্য-বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টাতেই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার মানুষ।

সূত্র: বিবিসি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ফ্রান্সে ফের লকডাউন

আপডেট টাইম : ০৪:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১