ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

নতুন ধারাবাহিক নাটকে রোকেয়া প্রাচী

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। নাট্য নির্দেশক হিসেবেও খ্যাতি আছে তার। তবে অনেকদিন ধরেই দেখা নেই তার পর্দায়। নির্মাণেও অনুপস্থিত। করোনা শুরু হবার পর থেকে ঘরেই আছেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন নিরাপদে। সংসারকে সময় দিয়েছেন।

করোনার সময়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে রোকেয়া প্রাচীর প্রযোজনা সংস্থা থেকে চারটি তথ্যচিত্র নির্মিত হয়েছে। যার মধ্যে তিনি ‘যুদ্ধ এবং বীরাঙ্গনা’ নির্মাণ করেছেন। এতে অভিনয়ও করেছেন।

এছাড়া করোনার মধ্যে দুটি সিনেমাতে তার অভিনয়ের কথা ছিলো। কিন্তু তা আর হয়ে উঠেনি।

বিরতি কাটিয়ে আবারও ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’র মাঠে ফিরছেন রোকেয়া প্রাচী। তিনি জানান, আগামী ঈদের পর একটি ধারাবাহিক নাটক নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। পরিচালনার পাশাপাশি সেখানে অভিনয়ও করবেন।

রোকেয়া প্রাচী বলেন, ‘করোনার সময়টা পরিবারের সঙ্গে কাটিয়েছি। আমার মাকে বিশেষভাবে সময় দিয়েছি। ছোট মেয়ে আগে থেকেই সঙ্গে ছিলো। সম্প্রতি বড় মেয়েও দেশে এসেছে। খুব চমৎকার সময় কাটছে আমাদের। সত্যি বলতে কী করোনার জন্য গৃহবন্দী হয়ে থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন পর এতোটা সময় কাটানোর সুযোগ হলো।

তবে কাজে ফিরতে হবেই। তাই ভাবছি ঈদের পর নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করবো। সেটি নিয়েই আপাতত ব্যস্ত আছি। প্রস্তুতি চলছে।’

রোকেয়া প্রাচী প্রথম বিটিভির ‘জয় পরাজয়’ নাটকে অভিনয় করেন। পরবর্তীতে মোরশেদুল ইসলামের ‘দুখাই’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। এই সিনেমাতে অভিনয়ো জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন। তাই বরারবই তিনি মোরশেদুল ইসলামের প্রতি কৃতজ্ঞ। তার কৃতজ্ঞতা চ্যানেল আই ও চ্যানেলটির অন্যতম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের প্রতিও।

প্রাচী জানান, ‘অন্তর্যাত্রা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ‘কারা ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ বিপাশা বসু, কংকনা সেন ও ফিলিপাইনের একজন অভিনেত্রীর সঙ্গে প্রতিযোগিতায় থেকে অভিনেত্রী হিসেবে শ্রেষ্ঠত্বর পুরস্কার লাভ করেন।

রোকেয়া প্রাচী অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘দুখাই’, ‘মাটির ময়না’, ‘অন্তর্যাত্রা’, ‘কারিগর’, ‘ডুব’,‘মনের মানুষ’, ‘গাড়িওয়ালা’, ‘স্বপ্ন ডানায়’, ‘বৃত্তের বাইরে’ , ‘অন্ধ নিরাঙ্গম’ সিনেমায় অভিনয় করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন ধারাবাহিক নাটকে রোকেয়া প্রাচী

আপডেট টাইম : ১২:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১