ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

নুসরাতের প্রাক্তন স্বামীর প্রেমের গুঞ্জন দু্ই নায়িকাকে ঘিরে

বিনোদন ডেস্ক : ধর্মীয় রীতি মেনে বিয়ে করেছিলেন অভিনেত্রী নুসরাত জাহান ও নিখিল জৈন। তাদের এ সম্পর্ক এখন অতীত। ব‌্যবসা আর ফিটনেসের যত্ন নিয়ে এখন সময় কাটছে নিখিলের। অন‌্যদিকে অনাগত সন্তান আর যশ দাশগুপ্তকে নিয়ে ‌ব্যস্ত নুসরাত জাহান। এরই মধ‌্যে গুঞ্জন চাউর হয়েছে, নতুন প্রেমে মজেছেন নুসরাতের প্রাক্তন ‘স্বামী’ নিখিল জৈন।

মঙ্গলবার সমুদ্র সৈকতে বিকিনি পরা একটি ছবি সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী। এ ছবিতে লাভ রিঅ্যাক্ট দেন নিখিল। গত কয়েক মাস ধরে ত্রিধা-নিখিল পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণ করছেন। ছবিতে নিখিলের লাভ রিঅ‌্যাক্ট নেটিজেনদের নজরে আসার পর শুরু হয়েছে তাদের প্রেমের গুঞ্জন। বুধবার ত্রিধা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেন—‘বিষাক্ত দাম্পত্যের চেয়ে বিচ্ছেদ অনেক ভালো।’ এই অভিনেত্রীর এমন বক্তব‌্য যেন তাদের প্রেমের গুঞ্জনে ঘি ঢেলেছেন।

এদিকে অভিনেত্রী রাইমা সেন তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। বাথটাবে আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন এই নায়িকা। এতে নিখিল লাভ রিঅ‌্যাক্ট দিয়েছেন। এটাকে কেন্দ্র করে নেটিজেনদের একাংশ দাবি করেছেন, রাইমার প্রেমে মজেছেন নিখিল। ভারতীয় একটি সংবাদমাধ‌্যম বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দাবি করেছে—বেশ কিছুদিন নিখিলের পোশাকের ব্র্যান্ডের বিপণন দূত ছিলেন রাইমা সেন। তখন থেকেই নাকি রাইমার সঙ্গে নিখিলের নিয়মিত যোগাযোগ।

রাইমা-নিখিল-ত্রিধাকে কেন্দ্র করে প্রেমের গুঞ্জনের হাওয়া জোরালো হচ্ছে। তবে কার প্রেমে মজেছেন নুসরাতের প্রাক্তন তা এখনো অজানা। আপাতত নেটিজেনরা সময়ের অপেক্ষায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

নুসরাতের প্রাক্তন স্বামীর প্রেমের গুঞ্জন দু্ই নায়িকাকে ঘিরে

আপডেট টাইম : ১১:৪৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১