ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

ফের হাসপাতালে ভর্তি অভিনেতা দিলীপ কুমার

বিনোদন ডেস্ক : ফের মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান বলিউড অভিনেতা দিলীপ কুমারকে ।

একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ২৯ জুন দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়। আগের সমস্যা নতুন করে দেখা দিলে বয়স ও পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। আজ চিকিৎসকরা তাকে আবার দেখবেন এবং চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তিনি বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং অবস্থা স্থিতিশীল। চিন্তার কিছু নেই।

এদিকে দিলীপ কুমারের হাসপাতালে ভর্তির খবর জানার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুস্থতা কামনা করছেন ভক্তরা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একজন লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন। শ্বাসকষ্টজনিত সমস্যায় দিলীপ কুমার হাসপাতালে। ৯৮ বছর বয়সি এই কিংবদন্তি অভিনেতা ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

অপর একজন লিখেছেন, ‘দিলীপ কুমার স্যার দ্রুত সুস্থ হয়ে উঠুন। আল্লাহ আপনাকে সুস্থ শরীর ও রোগমুক্তি দান করুন।’

দিলীপ কুমার অভিনীত উল্লেখযোগ্য অন্যান্য সিনেমা হলো- ‘নয়া দৌড়’, ‘মধুমতি’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘দাগ’, ‘কোহিনূর’, ‘পয়গাম’, ‘আদমি’, ‘শক্তি’, ‘লিডার’ ইত্যাদি। তিনি প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী অভিনেতা। তার কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৯১ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। এছাড়া ১৯৯৪ সালে সম্মানসূচক দাদাসাহেব ফালকে পুরস্কার পান তিনি।

চলতি মাসের শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার। পরবর্তী সময়ে সুস্থ হলে বাড়িতেও ফেরেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতির কারণে ফের হাসপাতালে বলিউডের ‘ট্র্যাজিডি কিং’খ্যাত এই অভিনেতা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ফের হাসপাতালে ভর্তি অভিনেতা দিলীপ কুমার

আপডেট টাইম : ০৬:৩৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১