ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

এবার ছোটপর্দায় গায়ক হিসেবে হাজির শাহরুখ খান

বিনোদন ডেস্ক : দীর্ঘ দুই বছর বড় পর্দায় দেখা নেই বলিউড বাদশাহ শাহরুখ খানের। সবশেষ জিরো সিনেমার পর দীর্ঘদিনের বিরতি নিয়েছিলেন তিনি। সামনের বছরেই ‘পাঠান’ সিনেমা দিয়ে সেই নীরবতা ভাঙতে যাচ্ছেন শাহরুখ।

নতুন এই সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। তবে বড় পর্দার আগেই এবার ছোটপর্দায় গায়ক হিসেবে হাজির হলেন হিন্দি সিনেমার কিং অব রোমান্স।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড হওয়া এক ভিডিওতে দেখা যায়, গানে গানে একটি হেয়ার কালার কোম্পানির প্রচারণা চালাচ্ছেন শাহরুখ।

স্ট্রেক্স নামক সেই চুলের রঙের ব্রান্ডটির বিজ্ঞাপনের ভিডিওতে “দেখো, বানো, লাগো, জিও স্ট্রেক্স’ নামক ট্যাগ লাইনটি বেশ কয়েকবার বলতে দেখা যায় শাহরুখকে। ভিডিওটি শেয়ার করে শাহরুখ খান তার ক্যাপশনে লেখেন, ‘ধন্যবাদ সবাইকে। গাউরিসিন্দের সাথে যে কোনো ভিডিওতে কাজ করা সব সময় আনন্দের। ধন্যবাদ পুরো স্ট্রেক্স টিমকে।’

এর আগে স্ট্রেক্স ব্রান্ডের সঙ্গে নিজের একাত্মবোধ থাকার কথা অনেক আগেই জানিয়েছিলেন শাহরুখ। চুক্তি অনুযায়ী সামনে আরো স্ট্রেক্সের বেশকিছু বিজ্ঞাপনে কাজ করবেন শাহরুখ।

প্রসঙ্গত, ২০২২ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে শাহরুখের নতুন সিনেমা ‘পাঠান’। সিনেমাটিতে শাহরুখের সঙ্গে আরও অভিনয় করছেন দীপিকা পাডুকোন এবং জণ আব্রাহাম। ছোট একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড ভাইজান সালমান খানকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার ছোটপর্দায় গায়ক হিসেবে হাজির শাহরুখ খান

আপডেট টাইম : ০১:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১