ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

করোনায় মারা গেলেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল

নিজস্ব প্রতিবেদক : দৈনিক যুগান্তর পত্রিকার খুলনা ব্যুরোর সিনিয়র রিপোর্টার, দৈনিক ইনকিলাব পত্রিকা খুলনা ব্যুরোর সাবেক সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহমেদ (৫২) আর নেই। করোনায় আক্রান্ত হয়ে তিনি বৃহষ্পতিবার দিবাগত রাত ২ টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।

তিনি গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন।বাড়িতে অক্সিজেন নিচ্ছিলেন। বৃহস্পতিবার তার করোনা পজিটিভের রিপোর্ট পাওয়া যায়। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করে অবস্থার অবনতি হলে প্রথমে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ পেয়ে রাতেই সহকর্মীরা হাসপাতালে ছুটে যান।

২০১৬ সালের ১ জুন তিনি যুগান্তরের যোগদান করেন। এর আগে ২০০৯ সালে তিনি দৈনিক ইনকিলাব পত্রিকায় খুলনা ব্যুরোতে সিনিয়র স্টাফ রিপোর্টার পদে কর্মরত ছিলেন। দৈনিক প্রবর্তন, দৈনিক প্রবাহসহ খুলনার বিভিন্ন আঞ্চলিক ও একাধিক জাতীয় দৈনিকে কাজ করেছেন তিনি। খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন তিনি।

তিনি নগরীর খালিশপুর থানার আলমনগর এলাকায় বসবাস করতেন। পিতা মৃত মনসুর আহমেদ। স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

করোনায় মারা গেলেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল

আপডেট টাইম : ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১