ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পুত্র সন্তানের বাবা হলেন হাবিব ওয়াহিদ

বিনোদন প্রতিবেদক : বাবা হলেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদ । তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা পুত্র সন্তান জন্ম দিয়েছেন৷ এটি হাবিবের দ্বিতীয় সন্তান।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাবিব ওয়াহিদের বাবা পপসংগীত তারকা ফেরদৌস ওয়াহিদ।

গত ১২ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তৃতীয় বিয়ের খবর জানান হাবিব ওয়াহিদ। হাবিব-শিফার বিয়ে খবরের সাত মাসের মধ্যেই এলো বাবা হওয়ার খবর।

জানা গেছে, বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাবিবের স্ত্রী শিফা পুত্র সন্তানের জন্ম দেন।নবজাতকের নাম রাখা হয়েছে আয়াত ওয়াহিদ।

উল্লেখ্য, হাবিব ওয়াহিদ ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ের সংসারে মনের অমিলের কারণে বিচ্ছেদ ঘটে। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে হাবিব বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি। সেই ঘরে আলিম ওয়াহিদ নামে হাবিবের এক পুত্র সন্তান রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পুত্র সন্তানের বাবা হলেন হাবিব ওয়াহিদ

আপডেট টাইম : ১১:২২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১