ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

ভারতের সঙ্গে সীমান্ত ৩১ জুলাই পর্যন্ত বন্ধ

নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের আগামী ৩১ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কোভিড পরিস্থিতির কারণে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সময়ে স্থল সীমান্ত বন্দর দিয়ে বাংলাদেশিরা সপ্তাহে তিন দিন প্রবেশ করতে পারবেন। যারা আসবেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল থেকে দেশটির সঙ্গে সব ধরনের সীমান্ত বন্ধ করার ঘোষণা দেয় বাংলাদেশ। সীমান্ত বন্ধের সেই ঘোষনা কয়েক দফায় বাড়ানো হয়।

সবশেষ ঘোষণায় ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার কথা বলা হয়। এবার সেই বন্ধের মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। তবে কয়েকটি স্থল সীমান্ত বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশিরা ফেরার জন্য সুযোগ করে দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

ভারতের সঙ্গে সীমান্ত ৩১ জুলাই পর্যন্ত বন্ধ

আপডেট টাইম : ১০:৫৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১